শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে রফিকুল ইসলাম মিয়া

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার করা হয়েছে।

তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর।

রোববার (২৬ জুলাই) সকালে তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা গতকাল স্যারের খাদ্যনালীতে একটি অস্ত্রোপচার করেছেন। তিনি লাইফ সাপোর্টেই আছেন। তার সংকট কাটেনি।

চিকিৎসকরা এখন রফিকুল ইসলাম মিয়াকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ রাখবেন জানিয়ে আবীর বলেন, তারা বলেছেন, এখন কিছু বলা যাবে না, অপেক্ষা করতে হবে।

রফিকুল ইসলাম মিয়ার দুই ছেলেই বিদেশে থেকে দেশে এসেছেন। প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান নিয়মিত এই প্রবীণ বিএনপি নেতার চিকিৎকসার খোঁজখবর রাখছেন বলে জানান আবীর।

৮৫ বছর বয়সি রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরেই স্নায়ুতন্ত্রের সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত ২১ জুলাই তাকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। কিডনিও কাজ করছিল না। সে কারণে গত ২৩ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ফরিদ হোসেনের তত্বাবধায়নে রফিকুল ইসলাম মিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন আবীর।

আরও পড়ুন

ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার

রফিকুল ইসলাম মিয়া ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারের গৃহায়ন মন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদে এবং ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদের ধানের শীষ প্রতীকে তিনি এমপি নির্বাচিত হন।

রফিকুল ইসলাম মিয়ার দুই ছেলে মাসরুর রফিক মিয়া ও শাহাপুর রফিক মিয়া। দু্জনেই বিদেশে থাকেন। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদা রফিক গত বছরের ২ মার্চ মারা যান। রফিকুল ইসলামের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

ভোরের আকাশ/জেআ

অস্ত্রোপচারবিএনপি

শেয়ার করুন: