শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিনাকী ভট্টাচার্যসহ কয়েকজনকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিনাকী ভট্টাচার্যসহ কয়েকজনকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির
পিনাকী ভট্টাচার্যসহ কয়েকজনকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে অসুস্থ হয়ে পড়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ায় বিভিন্ন ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ধন্যবাদ জানান।

পেজের অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া পোস্টে জানানো হয়, ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, আমার দেশ পত্রিকার সাবেক সম্পাদক ড. মাহমুদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, ফ্রান্সপ্রবাসী চিকিৎসক, লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য, আল-জাজিরার অনুসন্ধানী ইউনিটের সদস্য সাংবাদিক জুলকারনাইন সায়ের এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসাইন তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এছাড়া ‘ফেস দ্য পিপল’-এর স্বত্বাধিকারী সাইফুর সাগরসহ আরও অনেকে জামায়াত আমিরের বাসায় গিয়ে দেখা করেন এবং সমবেদনা জানান।

পোস্টে বলা হয়, “দেশপ্রেমিক এই মানুষদের প্রতি আমিরে জামায়াত আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন।”

এর আগে আরেকটি পোস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান জামায়াত আমির। তিনি লেখেন, “গতকাল সভামঞ্চে অসুস্থ হয়ে পড়ার পর প্রধান উপদেষ্টা আমার খোঁজখবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালে পাঠিয়েছেন। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন।”

অসুস্থতার পরবর্তীতে নিজের শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে ফেসবুকে আরেক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ আছি। হাসপাতালের প্রয়োজনীয় পরীক্ষার পর বর্তমানে বাসায় বিশ্রামে আছি।”

তিনি আরও বলেন, “আমার এই সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন ঘটেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন।”

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: