শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে পাচারকালে ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে অভিনব কৌশলে ফেনসিডিল পাচারের সময় অভিযান চালিয়ে ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব-১১। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ঢাকা বাইপাস মহাসড়কের রূপগঞ্জ উপজেলার কেন্দুয়াপাড়া এলাকায় রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসায়।

এ সময় একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তল্লাশির সময় ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক পাচার চক্রের সক্রিয় সদস্য। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল সংগ্রহ করে বিভিন্ন কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ ও বিক্রি করতেন।

র‍্যাব জানায়, উদ্ধার করা ফেনসিডিল, জব্দ ট্রাক এবং গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, “মাদক নির্মূলে র‍্যাব-১১ সর্বদা বদ্ধপরিকর। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

ভোরের আকাশ/সু.পা

ফেনসিডিল উদ্ধার

শেয়ার করুন: