শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকারে গণতন্ত্র ও নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’: তারেক রহমান

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায় পর্যন্ত এর চর্চা কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটে আয়োজিত ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও দিকনির্দেশনা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

দেশের স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশে রোগীর তুলনায় হাসপাতাল ও চিকিৎসকের সংখ্যা অত্যন্ত অপ্রতুল। বড় হাসপাতাল নির্মাণ একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু রোগীরা তাৎক্ষণিক সেবা চায়। তাই দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ (PPP) জরুরি। 

এছাড়া প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল না করে উন্নত বিশ্বের মতো নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট রেফারেল হাসপাতালের পরিকল্পনা করার কথা জানান তিনি।প্রতিরোধমূলক চিকিৎসার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কমিউনিটি হেলথ ওয়ার্কারদের প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।

তারেক রহমান এক যুগান্তকারী ঘোষণা দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডটি পরিবারের প্রধান নারীর নামে ইস্যু করা হবে। এর মাধ্যমে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হবে। 

তিনি বলেন, নারীরা অর্থ পেলে তা সন্তানের শিক্ষা ও পরিবারের স্বাস্থ্যে ব্যয় করেন, যা স্থানীয় অর্থনীতিকে সচল করে এবং নারীর সামাজিক মর্যাদা বাড়ায়।

বিদেশে অদক্ষ শ্রমিক পাঠানোর সমালোচনা করে তারেক রহমান বলেন, প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ বিদেশে গেলেও বড় অংশই অদক্ষ হওয়ায় তারা কাঙ্ক্ষিত আয় করতে পারেন না। বিএনপি কারিগরি ও ভোকেশনাল শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার পাশাপাশি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেবে, যাতে তরুণরা জাপান ও ইউরোপের মতো উন্নত শ্রমবাজারে দক্ষ হিসেবে কাজ করতে পারে।

পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে দেশজুড়ে ৮০ কোটি গাছ রোপণের বিশাল পরিকল্পনার কথা জানান তারেক রহমান। বায়ুদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের কথা বলার অধিকার নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। 

ভোরের আকাশ/এসএইচ
 

ফ্যামিলি কার্ডতারেক রহমান

শেয়ার করুন: