হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
শনিবার (২৪ অক্টোবর) তিনি হাসপাতালে গিয়ে ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস।
সাক্ষাৎকালে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস ড. আবদুল মঈন খানের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন।
ভোরের আকাশ/জেআ