শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে যা বললেন জামায়াত আমির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছেন জামায়াত আমিরের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এরপর ১২টা ১০ মিনিটের দিকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমান।

পুষ্পস্তবক অর্পণের পরপরই তিনি বেদীতে দাঁড়িয়ে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত শুরু করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির বলেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটি আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে আমি সঙ্গীদের নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, আমরা ভাষা শহীদদের পাশাপাশি ১৯৪৭ এর শহীদ, বায়ান্নর শহীদ, একাত্তরের বীর শহীদ এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ এবং ওসমান হাদিকেও আমরা আজ স্মরণ করছি।

শফিকুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, জাতির মুক্তি না আসা পর্যন্ত ফ্যাসিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি মানবিক দেশ গঠনের লড়াই আমাদের অব্যাহত থাকবে। কোনো অপকর্মের সাথেই আমরা আপস করব না।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদদের কবরে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আখতার হোসেইনসহ বিরোধী দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/এসএইচ
 

জামায়াত আমিরশহীদ মিনার

শেয়ার করুন: