শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে তার নিজ বাসভবনে কুরআন খতম ও সাদাকায়ে জারিয়া উপলক্ষে ছাগল জবাই কার্যক্রম তত্ত্বাবধানকালে তিনি এ কথা বলেন।

রিজভী জানান, খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার প্রতীক। বহু সংকটময় সময়ে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন, কখনো দেশ ত্যাগ করেননি। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও তিনি অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন। 

তিনি বলেন, “আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায় দলের ভেতর-বাহিরের সাধারণ মানুষ গভীরভাবে ব্যথিত—মানুষের এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।”

বিএনপির এই মুখপাত্র  বলেন, “এখানে গুণী ইমামের নেতৃত্বে এতিম শিশু ও মাদরাসার শিক্ষার্থীরা সকাল থেকে কুরআন তিলাওয়াত করেছে। আমরা বিশ্বাস করি, তাদের দোয়া, কুরআন তিলাওয়াত ও সাদাকায়ে জারিয়া আল্লাহ তায়ালা কবুল করবেন।”

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদাকায়ে জারিয়া হিসেবে চারটি ছাগল জবাই করে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জেড আই মর্তুজা চৌধুরী তুলা, মাহবুবুল ইসলাম মাহবুব, আব্দুর রাজ্জাক, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবীর, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/মো.আ.

সুস্থতার জন্য দোয়ারুহুল কবির রিজভীবিএনপি

শেয়ার করুন: