শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

একাত্তরের স্বাধীনতা বিরোধী চক্রের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন হাসিনা: ফারুক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, একাত্তরের স্বাধীনতা বিরোধী চক্রের সঙ্গে ঐক্য হয়ে ভারতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছেন শেখ হাসিনা।  

শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সংগীতশিল্পী মনির খানসহ প্রমুখ।

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের জন্য কিছুই করেননি, পরিবারের জন্যও কিছুই করেননি। দেশের জন্য, দেশের জনগণের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রামের মধ্যে জীবন অতিবাহিত করেছেন।

তিনি বলেন, এরশাদের চেয়েও বেশি স্বৈরাচার হয়ে শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করার স্টিমরোলার চালিয়েছেন। জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছেন। দেশ এখনো ষড়যন্ত্রের মুখে, আর এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।

জয়নুল আবদিন ফারুক বলেন, অনেকেই বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। শেখ হাসিনার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রতিহত করতে হবে। এ জন্য কি এ দেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে? আবু সাঈদ, মীর মুগ্ধ—তারা কি রক্ত দিয়েছে?

গত ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে জেল, জুলুম, গুমের শিকার হয়ে আন্দোলন করে জুলাই-আগস্ট বিপ্লবকে সফল করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ভারতে বসে কিছু একাত্তরের স্বাধীনতা বিরোধীদের সঙ্গে একাত্মতা করে বাংলাদেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

বিএনপিজয়নুল আবেদীন ফারুক

শেয়ার করুন: