শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ঘোষণাপত্রে উপেক্ষিত আন্দোলন ও ইতিহাস অন্তর্ভুক্তির দাবি

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সম্প্রতি প্রকাশিত ‘জুলাই ঘোষণাপত্রে’ দেশে ঘটে যাওয়া পিলখানয় বিডিআর হত্যাকাণ্ড, মতিঝিলে হেফাজতের সমাবেশে গণহত্যা ও ২০১৮’র কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাস অন্তর্ভূক্তকরণের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।  

সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বিডিআর কল্যাণ পরিষদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ, সমন্বয়কারী বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন এ অন্তর্ভূক্তের দাবি জানায়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান ঘোষণাপত্র দেশনির্মাণ ও গণ-সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দলিল হলেও তাতে জাতীয় স্মৃতি ও ন্যায়বিচারের পরিপন্থীভাবে কিছু গুরুত্বপূর্ণ আন্দোলন ও রাষ্ট্রীয় সহিংসতার অধ্যায় উপেক্ষিত হয়েছে।

বক্তারা বলেন, আমাদের দাবিকৃত অন্তর্ভুক্তির তালিকায় রয়েছে ১৯৪৭ সালের দেশভাগ ও তার মানবিক বিপর্যয়, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড যা বক্তাদের মতে একটি পরিকল্পিত গণহত্যা, ২০১৩ সালের শাপলা গণহত্যা যেখানে রাতের অন্ধকারে রাষ্ট্রীয় বাহিনীর নৃশংস অভিযান চালানো হয়, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের ন্যায়ের লড়াই ও রাষ্ট্রীয় নিপীড়নের ঘটনা এবং একই বছরের নিরাপদ সড়ক আন্দোলনে কিশোর আন্দোলনকারীদের ওপর চালানো দমন-পীড়ন।

বক্তারা অভিযোগ করে বলেন, ঘোষণাপত্র অতীত সংগ্রাম ও শহীদদের স্মৃতিচারণ করলেও এই পাঁচটি ঐতিহাসিক অধ্যায়কে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে। এছাড়া এতে ভবিষ্যতের জন্য কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নেই। নেই নির্বাচনের সময়সূচি, আইনি ও সাংবিধানিক সংস্কারের প্রস্তাব, প্রশাসনিক কাঠামো সংস্কারের পরিকল্পনা কিংবা অন্তর্বর্তী সরকারের ক্ষমতার সীমা ও জবাবদিহিতা সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা।

বক্তারা সতর্ক করে বলেন, জুলাই ঘোষণাপত্রকে পূর্ণাঙ্গ ও নৈতিকভাবে গ্রহণযোগ্য করতে হলে এই পাঁচটি ঘটনাকে গণ-সংগ্রামের ধারাবাহিকতার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। অন্যথায়, এটি জনগণের নয়, শাসকের দলিল হয়ে থাকবে। সত্য উন্মোচন, ইতিহাস সংরক্ষণ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলাম, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি দীপ্ত, বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলনের জালিস মাহমুদ প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

জুলাই ঘোষণাপত্রআন্দোলনঅন্তর্ভুক্তি

শেয়ার করুন: