শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা রিয়াদ চৌধুরি গ্রেপ্তার, দল থেকে বহিস্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৫, ৩:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা রিয়াদ চৌধুরি গ্রেপ্তার, দল থেকে বহিস্কার
চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা রিয়াদ চৌধুরি গ্রেপ্তার, দল থেকে বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মোহাম্মদ চৌধুরী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এ কারণে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় তাঁকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। চাঁদার দাবিতে এক পোশাক কারখানার ব্যবসায়ীকে মুঠোফোনে কল করে কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকির কথোপকথনের একটি অডিও প্রকাশ পেয়েছে তাঁর। ওই কারণে তাঁকে আটক করা হয়েছে। তাঁকে বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জে ফিরিয়ে আনতে পুলিশের একটি দলকে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হচ্ছে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফতুল্লার এক গার্মেন্টস ব্যবসায়ীর সাথে ফোনালাপের অডিও ফাঁস হলে তা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: