শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাকা চৌধুরীর রায় ট্রাইব্যুনালে নয়, মন্ত্রণালয়ে লেখা হয়: হুম্মাম কাদের

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ৭:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল বলে অভিযোগ করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে সাকা চৌধুরীর বাসভবনে সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন তিনি।

হুম্মাম বলেন, হাসিনার লক্ষ্য ছিল তার বিরোধীদের সরিয়ে দেওয়া। গুম, খুন, হত্যা করে টিকে থাকাই ছিল তার উদ্দেশ্য। সালাউদ্দিন কাদের চৌধুরীও হাসিনার আক্রোশের স্বীকার।

আইসিটি ট্রাইব্যুনাল কীভাবে কাজ করতো সেটিও স্পষ্ট না উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধাপরাধের দায়ে ২০টি চার্জের মধ্যে চারটিতে সাক্ষি হাজির করতে পেরেছিল সাকা চৌধুরীর বিরুদ্ধে। মূলত বাবার রায় ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল।

হুম্মাম অভিযোগ করে বলেন, বাবার বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না। খুব বড় অন্যায় করা হয়েছে। জুডিসিয়াল মার্ডার ছিল সাকা চৌধুরীর ফাঁসি, যার সঙ্গে আওয়ামী লীগ সরাসরি জড়িত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তার মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে বিদেশি চারজন সাক্ষীকে দেশে আসতে বাধা দেয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় গোপন বার্তার মাধ্যমে তাদের ভিসা প্রাপ্তিতে বাধা দেওয়া হয়েছিল। সেসব গোপন বার্তা সাকা চৌধুরীর পরিবারের কাছে হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি নোটিশ পঠানো হবে।

ভোরের আকাশ/এসএইচ

হুম্মাম কাদেরমৃত্যুদণ্ডের রায়সালাউদ্দিন কাদের চৌধুরীপররাষ্ট্র মন্ত্রণালয়

শেয়ার করুন: