বিজয়ী হলে মিছিল নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ, এখন চলছে গণনা। এই নির্বাচনে বিজয়ী হলে কোনো মিছিল, স্লোগান ও উচ্ছ্বাস করবেন না জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়েছে।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, মহান রাব্বুল ইজ্জত তার একান্ত মেহেরবানিতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়, আমরা সবাই সিজদায় পড়ব।
জামায়াত আমির লেখেন, মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করব এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব।
এর কিছুক্ষণ আগে ফেসবুক পোস্টে নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আগে ভোটকেন্দ্র না ছাড়তে সবার প্রতি আহ্বান জানান জামায়াত আমির।
ভোরের আকাশ/এসএইচ