শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়া-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আহসানুল তৈয়ব জাকির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন এ কে এম আহসানুল তৈয়ব জাকির। শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়।

মনোনয়ন নিয়ে এ আসনের সাধারণ বিএনপির ভোটার ও নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছর জেলা বিএনপির সহ-সভাপতি ও সর্বশেষ বগুড়া -১ আসনের বিএনপির এমপি প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির দলের জন্য মামলা, হামলা, জেল-জুলুম সহ্য করে দলের নেতাকর্মীদের পাশে ছিলেন আমরা তাকেই ভোট দেবো, গ্রিন সিগন্যাল গুজবে আমরা কান দিবো না।

বিএনপি’র দুর্গ হিসেবে পরিচিত বগুড়া। এ জেলার সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা নিয়ে বগুড়া-১ নির্বাচনী আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৪৬২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭১৫ জন ও নারী ভোটার ১ লাখ ৮৭ হাজার ৭৪২ জন। এ আসনে ভোটাররা অনেক সময় দলীয় আদর্শের পাশাপাশি প্রার্থী ব্যক্তিত্বকেই বেশি গুরুত্ব দেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, দলের দুঃসময়ে যখন অনেকেই পিছু হটেছিলেন, তখন এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির ছিলেন মাঠে। আন্দোলন-সংগ্রামে, জেল-জুলুমের শিকার নেতাকর্মীদের পাশে থেকেছেন। বারবার কারা নির্যাতিত এই নেতা সোনাতলা উপজেলা বিএনপির ১৮৬টি রাজনৈতিক মামলা পরিচালনা করেছেন। এই মানবিকতা, ত্যাগ আর রাজনৈতিক সততার জন্যই আজ তিনি তৃণমূলে সবচেয়ে গ্রহণযোগ্য নাম এ কে এম আহসানুল তৈয়ব জাকির।

সোনাতলা পৌরসভা ৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ফজলুল করিম লাজু বলেন, আমরা স্বাধীন দেশে গতো ১৭ টি বছর স্বাধীনভাবে চলতে পারিনি, কাজ করতে পারিনি, আমাদের নামে মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে। আমাকে না পেয়ে আমার বাড়িতে এসে মাটির চুলা, হাঁড়িপাতিল, ঘরের বেড়া, সুকেস ভাঙচুর করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির দীর্ঘ লড়াই সংগ্রামে সোনাতলায় জাকির সাহেব ছাড়া আমরা অন্য কাউকে রাজপথে পাইনি,  তাই আমাদের দাবি এবং আমরা আশা করি এবার জাতীয় সংসদ নির্বাচনে এ কে এম আহসানুল তৈয়ব জাকির ভাইকে মনোনয়ন দিবে।

রসিদপুর গ্রামের বিএনপি সমর্থনকারী আফসার আলী বলেন, জাকির সাহেব না থাকলে সোনাতলায় বিএনপি'র অনেক নেতাদের নিজ সম্পত্তি বিক্রি করে মামলা চালানো লাগতো।

প্রার্থীরা প্রতিনিয়ত গণসংযোগ, উঠান বৈঠক, সভা সমাবেশ করছেন। তারা দোয়া চাওয়ার পাশাপাশি ভোটও চাচ্ছেন, হাট-বাজার, রেল স্টেশন, চায়ের দোকানগুলোতে এখন মানুষ নির্বাচনী খোশ গল্পে মেতে উঠেছেন।

ভোরের আকাশ/মো.আ.


 

 

চূড়ান্ত মনোনয়নবগুড়াবিএনপি

শেয়ার করুন: