শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের দেশে ফেরার দিন জানাবেন বিএনপি মহাসচিব

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সফর থেকে দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন মহাসচিব। এরপর সংবাদ সম্মেলন ডেকে দিনক্ষণ জানিয়ে দেবেন তিনি। এমনটাই জানিয়েছেন বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক।

তিনি বলেন, আমাদের মহাসচিব যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার কাছে অনেক বার্তা থাকবে। তিনি সংবাদ সম্মেলনে জানাবেন কবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন।

নেতাকর্মীরা আশাবাদী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণায় সরাসরি নেতৃত্ব দেবেন তারেক রহমান। এ নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রস্তুতি চলছে। এরই মধ্যে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীরা লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করছেন।

বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ফল হিসেবে মানুষ নির্বাচন চায়। জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা দেখতে চায়।

২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান গত সতের বছর ধরে ভার্চুয়ালি রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং দলকে দিক নির্দেশনা দিয়ে আসছেন। তবে আসন্ন নির্বাচনের আগে দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যে।

ভোরের আকাশ/তা.কা

মির্জা ফখরুলবিএনপি মহাসচিবযুক্তরাষ্ট্রবিএনপি

শেয়ার করুন: