শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে একটি পক্ষ: মির্জা আব্বাস

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ভোট কারচুপির সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, “ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে একটি পক্ষ। প্রশাসনের মধ্যে থাকা জামায়াতের লোকেরা ফলাফল ঘুরিয়ে দিতে পারে। তা না হলে নির্বাচনকে পুরোপুরি ব্যাহত করা হতে পারে। আমি মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা অনুভব করছি।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় আয়োজিত একটি মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা আব্বাস আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “একটি দল ৭১-এর ইতিহাস মেনে নিতে পারেনি। তারা সকালের শুরু থেকে রাত পর্যন্ত বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় সমালোচনা করছে। কিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে। বিএনপি হলো একটি জাতীয়তাবাদী দল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যা তারা মানতে পারছে না।”

তিনি বলেন,‘এ দেশের মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। মিথ্যা আর ষড়যন্ত্র করে লাভ নেই। আমরা তা মেনে নেব না। ভোটের ফলাফল নিয়েই আমরা ঘরে ফিরব।’

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের বাচ্চারা এনসিপি। এ কথা ইউনূস সাহেব নিজ মুখে স্বীকার করেছেন। আর তাই ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত আর এনসিপি।’

বিরোধী পক্ষের প্রতি অভিযোগ জানিয়ে তিনি বলেন, ‘ওরা চাচ্ছে, আমি কোথাও একটা গন্ডগোল করি। কিন্তু আমি তা করব না। নির্বাচনের আগে আমি কোনো গন্ডগোল করতে চাই না। যদি প্রয়োজন পড়ে নির্বাচনে পরে করব।’

এসময় ভোটকেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস।

 

ভোরের আকাশ/এনএস

কারচুপিভোটমির্জা আব্বাস

শেয়ার করুন: