শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আ. লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানালেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আ. লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানালেন নাহিদ ইসলাম
আ. লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানালেন নাহিদ ইসলাম

আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে ঘোষণাটি আসার পর এক ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

নাহিদ ইসলাম তার পোস্টে লেখেন, "বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন। সরকারকেও সাধুবাদ।"
তিনি দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্তের বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি ‘জুলাই ঘোষণাপত্র’ ও বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

নাহিদ ইসলাম আরও বলেন, "সারা দেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।"

উল্লেখ্য, শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের পর রাজধানীজুড়ে আন্দোলনকারীদের মধ্যে উল্লাস দেখা দেয়।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: