আইনশৃঙ্খলার উন্নতি না হলে সরকারের বিরুদ্ধে ছাত্রদলের কর্মসূচি

দেশে ‘মবতন্ত্র’ কায়েমের চেষ্টা করা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরাসরি কর্মসূচি দেওয়া হবে বলে জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, তাদের (অন্তর্বর্তী সরকার) প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে দেশে ‘গুপ্ত’ রাজনীতি চলমান রয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে ‘গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন তিনি।
রাকিব বলেন, যখন সারাদেশে হত্যাকাণ্ড ঘটছে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিকার ভূমিকা পালন করছে। সে ক্ষেত্রে অবশ্যই ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে। কিন্তু রাতের আঁধারে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যে মিছিল করেছে, সেখানে তারা সরকারের ব্যর্থতা দেখে না। তারা এটিকে রাজনৈতিক ইস্যু বানিয়ে তারেক রহমানকে জড়িয়ে যে লজ্জাজনক অপপ্রচার চালিয়েছে, সেটি দ্বারাই প্রমাণিত হয় এই নির্দলীয় সরকার এরই মধ্যেই তার নিরপেক্ষতা হারিয়েছে।
গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের হুঁশিয়ারি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, অবিলম্বে নোংরা অপপ্রচার ও গোপন ষড়যন্ত্র থেকে ফিরে আসুন।
এর আগে, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন দলটির কেন্দ্রীয় নেতারা।
মিছিলে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার চার মহানগরসহ রাজধানীর বিশ্ববিদ্যালয়, কলেজ, থানাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত আছেন।
ভোরের আকাশ/জাআ