শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২ মে ২০২৫, ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ আজ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ আজ

আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার (২ মে) সমাবেশ করবে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এদিন বিকেল ৩টায় এ সমাবেশ করবে তারা। এতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

বৃহস্পতিবার (১ মে) এক ভিডিও বার্তায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্রজনতা উৎখাত করেছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, এতদিন হয়ে যাওয়ার পরও সে আওয়ামী লীগের ব্যানারে দলের লোকেরা বাংলাদেশের মাটিতে মিছিল করার সাহস পায়।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচার কার্যক্রমকে দৃশ্যমান করার উদ্যোগ নেওয়া হয়নি। ৫ আগস্টের পর থেকে আমরা ছাত্রজনতা বলে আসছি, আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে দলগতভাবে বিচার কার্যক্রমের আওতায় আনতে হবে। যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং বিচার চলাকালীন তাদের নিবন্ধন বাতিল করতে হবে। রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন বাস্তবায়ন করতে হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: