শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময়

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময়
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময়

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনি পরিবেশ নিয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)-এর সঙ্গে মতবিনিময় করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় এনসিপির পক্ষ থেকে ‘আগে মৌলিক সংস্কার, পরে নির্বাচন’ এই অবস্থানটি তুলে ধরা হয়। দলটির প্রতিনিধিরা নির্বাচনি সংস্কারের মাধ্যমে দেশের নির্বাচনি ব্যবস্থাকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করার গুরুত্বের কথা তুলে ধরেন। বৈঠকে বিশেষভাবে আলোচিত হয় নাগরিকদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানোর উপায়, বিশেষত তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার বিষয়ে।

এনসিপির পক্ষে সভায় অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং মাহবুব আলম। আনফ্রেলের পক্ষে ছিলেন নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেরাথনা, প্রোগ্রাম কনসালটেন্ট মে বুথয় এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: