বিরোধী দল মানেই শত্রু নয়: গয়েশ্বর চন্দ্র

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিরোধী দল মানেই রাষ্ট্রের শত্রু নয়। বরং দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও সরকার পরিচালনার জন্য একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল থাকা জরুরি।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাব মিলনায়তনে এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।
ফ্লাই স্কুলের উদ্যোগে বিএনপির ঐক্যবদ্ধ ঢাকা-১৮ আসনের সহযোগিতায় ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের আলোকে ‘রাষ্ট্র গঠনে চিন্তাশীল তারুণ্যের ভাবনা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
গয়েশ্বর বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সংশয় তৈরি হচ্ছে। কারণ, একটি অংশ একেক সময় একেক ধরনের কথা বলছে।
তিনি আরও বলেন, যারা একসময় এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের কথা শোনার জন্য আমরা বেঁচে নেই। দেশবিরোধীদের কথা শোনার তীব্র সমালোচনা করেন গয়েশ্বর।
ভোরের আকাশ/এসএইচ