শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ আগস্ট ২০২৫, ১০:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে: সালাহউদ্দিন আহমদ
ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী ঐক্য যেন বিনষ্ট না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।”

শনিবার (৯ আগস্ট) রাজধানীর সিরডাপে আয়োজিত ‘আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতীয় নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

পার্বত্য এলাকায় দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “এসব ষড়যন্ত্র যাতে সফল না হয়, সেজন্য সবার সজাগ থাকা প্রয়োজন। অখণ্ড বাংলাদেশ ও ‘সবাই বাংলাদেশি’ এই পরিচয় ধারণ করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল নৃগোষ্ঠী, উপজাতি ও আধা উপজাতিসহ সবাইকে ‘বাংলাদেশি’ হতে হবে। ভাষা, সংস্কৃতি বা ধর্ম কোনো জাতিকে গঠন করে না, বরং সব ভাষাভাষী ও ধর্মাবলম্বীদের মিলেই জাতি গঠন হয়।”

বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে জাতিকে বিভক্ত করার মানসিকতা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “স্বাধীনতার পঞ্চাশ বছর পার হলেও আমাদের বিভক্ত করার চেষ্টা চলছে। যাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তারাও বিজয়ের পর তা অস্বীকার করেনি।”

এ সময় তিনি আবারও ফ্যাসিবাদবিরোধী ঐক্য যাতে নষ্ট না হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখার গুরুত্বের ওপর জোর দেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: