শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

পহেলা বৈশাখ উপলক্ষে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা বার্তা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ৫:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পহেলা বৈশাখ উপলক্ষে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা বার্তা
পহেলা বৈশাখ উপলক্ষে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা বার্তা

পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। সোমবার (১৪ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তারা এই শুভেচ্ছা জানান।

এতে বলা হয়, আজ পহেলা বৈশাখ ১৪৩২, বাংলা বছরের প্রথম দিন। এটি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য এক গৌরবময় ও আনন্দের দিন। আমরা বাংলাদেশি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, আমাদের রয়েছে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য।

বিবৃতিতে গণঅধিকার পরিষদ নেতারা বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশের মানুষের একটি সার্বজনীন উৎসব। গণঅভ্যুত্থান আমাদের সব বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পথ তৈরি করেছে। এই নববর্ষ প্রাণবন্ত একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করার অনুপ্রেরণা জোগায়।

সবশেষে দেশবাসীর উদ্দেশে তারা বলেন, নববর্ষের এই দিনে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। পহেলা বৈশাখের প্রথম আলোয় দূর হোক অন্ধকার, আলোকিত হোক জাতীয় জীবন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: