শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডাকসুর ফলাফল নিয়ে হাসনাত আব্দুল্লাহ’র বার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডাকসুর ফলাফল নিয়ে হাসনাত আব্দুল্লাহ’র বার্তা
ডাকসুর ফলাফল নিয়ে হাসনাত আব্দুল্লাহ’র বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা রাতের মধ্যে হওয়ার কথা। ফলাফলকে কেন্দ্র করে ইতোমধ্যেই প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

হাসনাত লিখেছেন, “আজ ডাকসুতে যারা জিতবে তারা কীভাবে দায়িত্ব নেবে এবং যারা হেরে যাবে তারা কীভাবে পরাজয় গ্রহণ করবে—এই দুই প্রশ্নের উত্তর আমাদের জাতীয় রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ নির্দেশ করবে।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব, পেশিশক্তি এবং সংগঠিত উপস্থিতি ছাত্র রাজনীতির স্বতন্ত্র চরিত্রকে ক্ষতিগ্রস্ত করছে। ডাকসু এখন শুধু ছাত্রদের ম্যান্ডেট বহন করছে না, বরং জাতীয় রাজনৈতিক দলের এক্সটেনশন হিসেবে কাজ করছে, যা ভবিষ্যতের জন্য নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।

হাসনাত আব্দুল্লাহ সবাইকে সহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্রের অন্যতম মূল ভিত্তি হল পরাজয়কে সম্মান করা। যাকে আমরা ব্যক্তিগতভাবে অপছন্দ করি, তাকেও জনগণ বেছে নিলে তার সিদ্ধান্তকে সম্মান করাই গণতন্ত্র।”

তিনি দেশের সব রাজনৈতিক দলকে সতর্ক করে বলেছেন, স্বল্পমেয়াদি স্বার্থের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত করলে আগামী দিনের রাজনীতি জয়ীদের উল্লাস ও পরাজিতদের ক্ষোভের মধ্যে বন্দী হয়ে যাবে। তিনি বলেন, “এখন সময় এসেছে এই চক্র থেকে বেরিয়ে এসে জনগণের চাওয়াকে অগ্রাধিকার দেওয়ার এবং পরাজয়কে সম্মানিত করার সংস্কৃতি গড়ার।”

ভোরের আকাশ//হ.র

ডাকসুডাকসু নির্বাচনহাসনাত আবদুল্লাহ

শেয়ার করুন: