শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানুষ এখন আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না: শফিকুর রহমান

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মানুষ এখন আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না: শফিকুর রহমান
মানুষ এখন আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না: শফিকুর রহমান

আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বেকার ভাতা না যোগ্যতা অনুযায়ী কর্মব্যবস্থা তুলে দিতে চেয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল রহমান। দেশবাসী বিশেষ করে যুবসমাজ ও মায়ের জাতি তারা আর বস্তা পচা রাজনীতি দেখতে চান না কুষ্টিয়ায় ১১দলীয় নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সোমবার কুষ্টিয়ার সদর উপজেলার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের ১১ দলীয় নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামাতের আমীর ডা. শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, বর্তমানে নারীরা বলে আমরা পাল্লায় ভোট দিব কারণ আমরা নিরাপদ থাকতে চাই। অন্যদের প্রসঙ্গে নারীরা বলে এখনই তাদের হাতে আমরা নিরাপদ না আর তারা যদি ক্ষমতায় আসলে তো সব শেষ করে দেবে।

নির্বাচনী জনসাধারণের সভায় দেশব্যাপী বন্ধ কলকারখানা খুলে দেয়ার প্রতিশ্রুতির পাশাপাশি ১১ দলীয় জোটের প্রার্থী যেই হোক না কেন তাদের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা বলে উল্লেখ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, অতীতের সরকার পাল্লা সহ্য করতে পারে নাই তাই তারা দাড়িপাল্লাকে গুম করেছিল।দাড়ীপাল্লা আয়না ঘর থেকে মুক্তি পেয়েছে। তারা পাল্লা সহ্য করতে পারে না কারন দাঁড়িপাল্লা বিজয়ী হলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে। যারা বিচারাঙ্গনকে পকেটে নিয়ে চলতে চায় তারা পাল্লাকে গায়েব করে দিয়েছিল। কিন্তু গুম অবস্থা থেকে আয়না ঘর থেকে আল্লাহ দাঁড়িপাল্লাকে মুক্তি দিয়েছেন।

জনসভায় জামায়াতের আমীর শহীদ আবরার ফাহাদ ও জুলাই যোদ্ধা শহীদ হাদী এবং জুলাই শহীদদের প্রসঙ্গ টেনে বলেন তারা না থাকলেও তাদের আদর্শে কোটি বিপ্লবী জন্ম নিয়েছে।

এ সময় তিনি যুবসমাজের উদ্দেশ্যে বলেন, তারা যেন এক এক জন আবরার ফাহাদ এক এক জন হাদী হয়ে যায়। আধিপত্যবাদীরা চায়না কেউ তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুক। তবে ২৪-এর দ্রোহ প্রমাণ করেছে বাংলার দামাল ছেলেরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না।  

কুষ্টিয়া অঞ্চলের নদী মরুকরণ ও নদী খননের দুর্নীতির প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান নদীকে কোলের সন্তানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, নদী আমাদের কাছে সন্তানের মতো। এর প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত। কারণ নদীর উপরে নির্ভর করে ভৌগলিক অবস্থা, কৃষি ও অর্থনীতি। কিন্তু আমাদের দেশে তিলে তিলে এই নদীকে খুন করা হয়েছে। শুধু নদী খননে অর্থ লোপাঠ ও দুর্নীতিই না উন্নয়নের নামে সব ক্ষেত্রে গত ৫৪ বছরে একই ধরনের কাজ করেছে। তাই আমরা বলতে চাই এদের দৃষ্টিভঙ্গি না বদলালে এরা দেশের জন্য ভালো কিছু করতে পারবে না কখনোই। তিনি বলেন নদী বাঁচানোর মধ্য দিয়ে এ অঞ্চলের সংগ্রাম আমরা শুরু করলাম।

৫ই আগস্ট পরবর্তী সময়ে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি প্রসঙ্গে ডা: শফিকুর রহমান বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের পক্ষ থেকে দেশব্যাপী মামলার সংখ্যা মাত্র আটটি যেখানে সর্বোচ্চ আসনে এক থেকে দুইজন। কিন্তু অন্যান্যদের দেশব্যাপী মামলায় আসামি করা হয়েছে শত শত জনকে।

তিনি তার বক্তব্যে দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম খাজানগরে প্রাক প্রতি চাঁদাবাজীর নামে খাজনা তোলার বিষয়ে বলেন ট্রাক প্রতি ৫ হাজার টাকা করে খাজনা নিয়ে বিরক্ত চাল কল মালিক ও পরিবহন মালিকেরা। এ সময় তিনি চাঁদাবাজদের চাঁদাবাজি ছাড়ার আহ্বান জানান তারা চাঁদাবাজি ছাড়লে একসাথে চলার ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানান তিনি।

পরে জনসভায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ১১ দল মনোনীত প্রার্থীদের পরিচয়ের পাশাপাশি তাদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন। এই জনসভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা আমীর ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল গফুর। সুজাউদ্দিন জোয়ারদার, সেক্রেটারি জেনারেল,জেলা জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নেতা-কর্মীর উপস্থিত ছিলেন।  

 

ভোরের আকাশ/এনএস
 

কুষ্টিয়াডা. শফিকুর রহমানরাজনীতি

শেয়ার করুন: