শিরোনাম
প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীসোনার ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকাতেহরানে ট্রাম্পকে হত্যার অঙ্গীকার সংবলিত বিলবোর্ড ও ব্যানার উন্মোচনডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরিসীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাপ্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীসোনার ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকাতেহরানে ট্রাম্পকে হত্যার অঙ্গীকার সংবলিত বিলবোর্ড ও ব্যানার উন্মোচনডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরিসীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আখতার হোসেন। তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে নিয়ে আসা হয়েছে।

তাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে এখনো আটক বা গ্রেপ্তার করা হয়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।

তার সঙ্গে আর কাউকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবের তিনি বলেন, আমাকে ডিবি শুধুমাত্র তার কথাই জানিয়েছে।

তবে ডিবিসি সূত্র জানিয়েছে, নিউজরুম থেকে দুজন সাংবাদিককেও নিয়ে গেছে ডিবি।

আরও পড়ুন

নাগেশ্বরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়নি। তিনি ডিবিসি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তার ওপর মব সৃষ্টির চেষ্টা করা হয়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তিনি সেখানে কেন গিয়েছিলেন, তা জানাসহ অন্যান্য বিষয়ে নিয়ে কথা বলা হচ্ছে।

শুধু তাকে নিয়ে আসা হয়েছে নাকি আরও কেউ আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজিব ঘোষ নামে ডিবিসির এক সাংবাদিক আছেন, তার সঙ্গেও কথা বলা হচ্ছে।

ভোরের আকাশ/এনএস
 

শেয়ার করুন: