শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন দায়িত্বের পর জিয়া-খালেদার সমাধিতে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপির ৪৮ বছরের ইতিহাসে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কোনো নেতা হিসেবে প্রথমবারের মতো দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি ও বাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গত ২০ আগস্ট দায়িত্ব পাওয়ার পর থেকেই দলটির সাবেক ও বর্তমান তরুণ নেতাকর্মী, বিশেষ করে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এরই ধারাবাহিকতায় সোমবার রিজভীর নেতৃত্বে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

কর্মসূচি ঘিরে সকাল থেকেই জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত সাইফুল আলম নীরবও বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

দুপুর ১২টার দিকে রুহুল কবির রিজভী শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় পুরো এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশে রূপ নেয়। শ্রদ্ধা নিবেদন শেষে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। এখন দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করাই তাদের প্রধান দায়িত্ব। চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলমান সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত ও সফলভাবে সম্পন্ন করার চেষ্টা করা হবে।

রিজভী বলেন, বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। জনগণের স্বার্থ, মানবকল্যাণ, সামাজিক সুরক্ষা ও কাঠামোগত উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে দলের নেতাকর্মীরা ভূমিকা রাখবেন। পাশাপাশি এসব কার্যক্রম জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন।

তিনি আরও বলেন, নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ কমে যাবে। সরকারের বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নে প্রধানমন্ত্রী জবাবদিহিতা নিশ্চিত করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না। দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জনকল্যাণে কাজ করেছেন বলেই বিএনপি জনগণের কাছে জনপ্রিয়তা পেয়েছে। নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নেও তাদের অবদান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, তারেক রহমানও সেই ধারাবাহিকতা বজায় রেখে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। দলের নেতাকর্মীরা এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবেন এবং জনগণের কাছে তা তুলে ধরবেন।

আরও পড়ুন

পে-স্কেল বাস্তবায়নে অগ্রগতি, যা বললেন অর্থমন্ত্রী

দলের নেতাকর্মীদের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে দলকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপি নেতা আবদুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব উন নবী খান সোহেল, আমিনুল হক, আমিরুল ইসলাম খান আলীম, মাহবুবুর রহমান নান্নু, মুনীর হোসেন, রফিকুল আলম মজনু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, এস এম জাহাঙ্গীর, তানভীর আহমেদ রবিন, ফজলুর রহমান খোকনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: