শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিলের দাবি গোলাম পরওয়ারের

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার(১০এপ্রিল) বায়তুল মোকাররমে বাদ জুমা জামায়াতের বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।
গোলাম পরওয়ার বলেন, ‘কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, যা গতকাল নির্বাচনে আবারও প্রমাণিত হয়েছে।’
নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট, নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী।
ভোরের আকাশ/এনউব