ঐকমত্য কমিশনের বৈঠক
ওয়াকআউটের পরে আবারও বৈঠকে যোগদান বিএনপির

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি।
সোমবার (২৮ জুলাই) বেলা ১২টা ১৫ মিনিটের দিকে তারা আবারও সংলাপ যোগ দেন।
এর আগে, সোমবার (২৮ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরুর হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করে বের হয়ে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দলটি অবশ্য আগেই জানিয়েছিল প্রস্তাবিত সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংক্রান্ত জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেবে না তারা।
এদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনের মতো আলোচনায় বসেছিল জাতীয় ঐকমত্য কমিশন। সকাল সাড়ে ১১ টার পরে বিষয়টি আলোচনার জন্য উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানান, তারা আলোচনায় অংশ নেবে না। পরে বিএনপির প্রতিনিধি দল ওয়াক আউট করে।
ভোরের আকাশ/এসএইচ