শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চীনের ক্ষমতাসীন দল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চীনের ক্ষমতাসীন দল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছে: মির্জা ফখরুল
চীনের ক্ষমতাসীন দল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছে: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি) চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ জুন) রাত ১০টা ৪০ মিনিটে পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফেরার পর সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। পাশাপাশি সিপিসি বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক এই সফরের মাধ্যমে দুই দলের মধ্যে নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও উন্নত করবে।’

গেল ২২ জুন থেকে শুরু হওয়া এই সফরে বিএনপির ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সানঝি প্রদেশের জিয়ান শহরতলির একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। কমিউনিটি কমিটির সেক্রেটারি তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য দেন, যেখানে স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।

প্রতিনিধিরা আদর্শ কমিউনিটির সংযুক্ত জাদুঘরেও যান, যেখানে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে উপস্থাপন করা হয়।

পরিদর্শন শেষে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।

 

ভোরের আকাশ/হ.র

মির্জা ফখরুলতারেক রহমান

শেয়ার করুন: