শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

আনন্দ-উচ্ছ্বাসে প্রচারণা শুরু

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর মাত্র ১৯ দিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে অংশ  নেওয়া ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা জোড়েসোড়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন। বিভিন্ন স্থানে র‌্যালি, পথসভাসহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা রয়েছে প্রার্থীরা। নির্বাচনি প্রচারণায় ভাসছে দেশ। প্রতীক পেয়েই প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। বুধবার প্রতীক বরাদ্ধের পর থেকেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জয়ের টার্গেট ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা--এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকসহ রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা। তাদের মতে, অনলাইন ও অফলাইনে প্রচারণা শুরু করেছেন সারা দেশের প্রার্থীরা। নির্বাচনি প্রচারে ফেস্টুন ও ডিজিটাল ব্যানারে ঝুঁকছেন প্রার্থীরা। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নেতৃত্বাধীনজোট, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ও ইসলামী আন্দোলনসহ স্বতন্ত্র প্রার্থীরা প্রচারে কেউ আর পিছিয়ে নেই। সবাই জয়ের লক্ষে রুটিন মাফিক নিজ নিজ আসনের প্রতিটি এলাকায় সভা-সেমিনার করছেন। পাশাপাশি প্রার্থীর কর্মী সমর্থকরা বাড়ী বাড়ী গিয়ে উঠোন বৈঠক করছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন-এমনই চিত্র ধরা পড়েছে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের দৃষ্টিতে। সংসদ নির্বাচন ঘিরে দেশব্যাপী উচ্ছ্বাসের জোয়ার বইছে-এটাই বলছেন  রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, প্রতীক বরাদ্ধের মধ্যদিয়ে দেশজুড়ে এখন নির্বাচনের আমেজ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। নির্বাচনী প্রচার-প্রচারণায় জোয়ারে মুখরিত গোটাদেশ-এমনটাই বলছেন রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, সেই অধিকার ফিরে পাচ্ছে বলে ১৮ কোটি মানুষ  ভোটের দিনটির জন্য অপেক্ষায়। গ্রাম থেকে শহরের ছোট ছোট চায়ের স্টলসহ সর্বত্র জনগনের মুখে আলোচনা ভোটের হিসোব-নিকাশ ও জয়-পরাজয়ের। সাধারণ জনগনের ধারনায় ১২ ফেব্রুয়ারি হবে দেশে গণতন্ত্র উত্তোরণের দিন। কাজেই জনগণের ইচ্ছায়, সুষ্ঠু ভোটের মাধ্যমে যখন একটি জবাবদীহি সরকার গঠন হবে তখন দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে-এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সারাদেশে নির্বাচনের প্রচার-প্রচারণায় পাশাপাশি সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ও ও নির্বাচন কমিশন (ইসি) বসে নেই। অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন করার লক্ষ্যে সরকার, প্রশাসন ও ইসি দিনরাত কাজ করছেন বলেও ইসি সূত্রে জানা গেছে। কারণ ইতিহাসের একটি সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে অর্ন্তবর্তী সরকার প্রধান ড. মুহম্মদ ইউনূসের। একইসঙ্গে শান্তিপূর্ন ভোট প্রত্যাশা করছেন রাজনৈতিক দলগুলো।

বিএনপির সূত্রে জানা যায়, প্রতীক বরাদ্ধের পরই দেশব্যাপী নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন দলটি। স্বয়ং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। এমনকি সিলেটসহ বেশ কয়েকটি জেলার জনসভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান।

এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সব সময় জনগনের পাশে ছিল, ভবিষতেও জনগনের পাশে থাকবে। এই দলটি জনগনের দল। জনগন চাইলে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে।

তিনি বলেন, এবারের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদের সিদ্ধান্ত নিতে হবে সত্যিকার অর্থে উদারপন্থী একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করার। যেখানে নারী-পুরুষ সকলের সমমর্যাদা থাকবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে যেন আমরা সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারি।

তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষদের নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।

মহাসচিব বলেন, আমরা ২৪ এর আন্দোলনে অনেক তাজা প্রাণ হারিয়েছি। এই যে এত যুদ্ধ শুধুমাত্র একটি সুন্দর সমাজের জন্য। দুর্নীতিকে বাদ দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই। বিএনপির লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, একটি দল কুৎসা রটাচ্ছে। এরা মানুষের ভোট পাবে না। এরা স্বাধীনতাবিরোধী। আজকের লড়াই এদের বিরুদ্ধে।

বিএনপি মহাসচিব আরও বলেন, দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, গুম হয়েছে। কিন্তু, মাথা নত করেনি। তারেক রহমানের আজকের যাত্রা নতুন বাংলাদেশের যাত্রা। নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগে ব্যস্ত বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য শুধু দোয়া নয়, আপনারা দয়া করে আমার জন্য এবং আপনাদের স্বার্থ রক্ষার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা ও এদেশে ভোটের অধিকার পারমানেন্টলি প্রতিষ্ঠা করার জন্য, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, আপনারাও জয়যুক্ত হবেন।

জামায়াতে ইসলামীর সূত্রে জানা যায়, নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের মিরপুরস্থ আদর্শ উচ্চ বিদ্যালয়ে জনসভার মধ্যদিয়ে প্রচারণা শুরু করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সভা-সমাবেশের পাশাপাশি দলীয় নেতাকর্মী, স্থানীয় সমর্থক এবং সাধারণ জনগণের শোভাযাত্রাগুলোতে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জামায়াতের নেতারা এসব কর্মসূচিকে জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন এবং নির্বাচনী বার্তা পৌঁছানোর একটি কৌশল হিসেবে দেখছেন।

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ প্রত্যাশা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের জনগন পরিবর্তন চায়। আশা করছি, জনগন জামায়াত নেতৃত্বাধীন জোটকে ভোট দিবে। জামায়াতকে ভোট দিলে দেশে আর স্বৈরচার অথবা ফ্যাসিবাদ সৃষ্টি হবে না।

তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহনযোগ্য ভোট করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করত হবে। প্রত্যাশা করছি, নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে।

কুমিল্লা-৪ আসনের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছরে আমাদের মৌল মানবিক অধিকার বঞ্চিত হয়েছে, গণতন্ত্র লুন্ঠিত হয়েছে সে জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি, একই সঙ্গে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে সেটি যেন সার্বজনীনতা পায়।

তিনি বলেন, সন্তান হিসেবে এলাকার জনগনের সঙ্গে ছিলাম, আছি, ভবিষতে থাকবো। কাজেই জনগনের পাশে থাকার জন্য তাদের কাছে ভোট প্রার্থনা করছি। বেশ সাড়াও পাচ্ছি, আমি বিশ্বাস করি, জনগন আমাকে ভোট দিলে নির্বাচনে জয় নিশ্চিত হবে।

ভোরের আকাশ/এসএইচ

 

 

 

 

 

 

জাতীয় সংসদ নির্বাচন

শেয়ার করুন: