শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ইসলামী যুব আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ইসলামী যুব আন্দোলনের
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ইসলামী যুব আন্দোলনের

রাজধানীতে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা।

শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে দলটির নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশস্থলে ইসরাইল বিরোধী বিভিন্ন স্লোগান শুনতে পাওয়া যায়। ‘তুমি কে, আমি কে-মুসলিম মুসলিম’, ‘বয়কট, বয়কট-ইসরায়েল বয়কট’, ‘মুসলিম জাতি জেগে ওঠো, ফিলিস্তিন স্বাধীন করো’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

ইসলামী যুব আন্দোলনের নেতারা বলেন, বিশ্বসন্ত্রাসী আমেরিকা ও ইসরায়েলের সহযোগিতায় গাজায় যে গণহত্যা চালাচ্ছে, তা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধনীতির পরিপন্থি। হামাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষদের হত্যা করা হচ্ছে।

তারা বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর একপেশে ভূমিকা ও নীরবতায় আমরা হতাশ। এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়েছে, তবুও যুদ্ধ থামাতে কোনো কার্যকর উদ্যোগ নেই। আমরা ওআইসি-সহ সব আন্তর্জাতিক সংস্থাকে আহ্বান জানাচ্ছি-ফিলিস্তিনে চলমান আগ্রাসন বন্ধে সক্রিয় ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।

এ সময় সমাবেশস্থল থেকে দেশবাসীকে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

ভোরের আকাশ/বিব

শেয়ার করুন: