শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আগামী সোমবার বিটিভিতে বক্তব্য দেবেন তারেক রহমান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আগামী সোমবার বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশন বিটিভি মহাপরিচালককে এ সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভির মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য। নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫ অনুসরণ করে বিটিভিতে বিভিন্ন দলের প্রধানদের প্রচারণার সুযোগ দিচ্ছে ইসি।

তবে এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সুযোগ চেয়ে আবেদন পাওয়া যায়নি। ফলে আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে এবং বিএনপির চাহিদা মোতাবেক তাদের দলীয় প্রধানকে ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তারেক রহমানের এই ভাষণ রেকর্ডিংয়ের সময় ও সঠিক সময়সূচি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

উল্লেখ্য যে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত তাদের প্রচারণা চালাতে পারবেন। বিটিভিতে প্রচারণার এই উদ্যোগ মূলত নির্বাচনি পরিবেশকে আরও উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার একটি প্রচেষ্টা হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের ভোটে ২৯২ জন প্রার্থী নিয়ে মাঠের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক। দ্বিতীয় সর্বোচ্চ ২৫৩ জন প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ২২৪ জন প্রার্থী নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া জাতীয় পার্টি ১৯২ জন এবং গণঅধিকার পরিষদ ৯০ জন প্রার্থী নিয়ে নির্বাচনি প্রতিযোগিতায় আছে। 

এর আগে ২০০৮ এবং ২০১৩ সালের নির্বাচনের প্রাক্কালে বড় দলগুলোর প্রধানদের ভাষণ বিটিভিতে প্রচারের রেওয়াজ ছিল, যা দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে।

ভোরের আকাশ/এসএইচ

বিটিভিতারেক রহমান

শেয়ার করুন: