শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৫ মে থেকে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ মে ২০২৫, ১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
১৫ মে থেকে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করবে বিএনপি
১৫ মে থেকে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করবে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত দলের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম চালাবে। এবার এক কোটিরও বেশি নতুন কর্মী যুক্ত করার পরিকল্পনা রয়েছে দলটির।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

রুহুল কবির রিজভী বলেন, দুই মাসব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে। প্রায় ১ কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট দলটির।

অনেক তরুণ-মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপির সদস্য হতে আগ্রহী উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেফতারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেনি। অতীতে আওয়ামী লীগ করতো, তবে দলটির দুঃশাসন-লুটপাট সহ্য করতে না পেরে যারা ওই দল থেকে সরে এসেছে, তারাও সদস্য হতে পারবে।

তিনি আরও বলেন, বিএনপির লক্ষ্য, এক কোটির বেশি নতুন কর্মী দলের সঙ্গে যুক্ত করা।

সব বিভাগীয় শহরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে বলেও জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: