শিরোনাম
রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুরাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যু

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৩:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, গুপ্ত হামলা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে আগামী ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের যেকোনো অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। এ জন্য সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সারা বাংলাদেশে গুপ্ত হামলা, সম্প্রতি জ্বালাও-পোড়াও এবং আহত জুলাই যোদ্ধাদের লক্ষ্য করে হামলার প্রতিবাদে’ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ইশরাক। ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে।

ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটানো হয়েছিল, একইভাবে আগামী ডিসেম্বরেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের স্বার্থ ও ভবিষ্যতের কথা বিবেচনা করে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পতিত ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন সংস্থা ও বাহিনীতে এখনো রয়ে গেছে। তারা নানা উপায়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। বাসে আগুন দেওয়া, পটকা ফোটানোসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। এসব অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।

ইশরাক বলেন, ঢাকার নির্বাচিত সংসদ সদস্যরা প্রতিদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাঠে রয়েছেন। আগামী ডিসেম্বরের ৩০ দিনই তাঁরা রাজপথে থেকে ফ্যাসিবাদের দোসরদের জবাব দিতে প্রস্তুত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী সবাইকে যথাসময়ে মূল্যায়ন করবেন। একটি ভঙ্গুর রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর সেটি মেরামতে তাঁকে কিছুটা সময় দিতে হবে। তৃণমূলের মিছিলে উপস্থিত শেষ ব্যক্তিকেও মূল্যায়ন করা হবে বলে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করা হবে। এ জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।

তিনি আরও বলেন, আগামী মাসে ঢাকার প্রতিটি সংসদীয় আসনে প্রতিদিন কঠোর অবস্থানে থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। যারা কোনো ধরনের আঁতাতের চেষ্টা করবে, তাদের আটক করে আইনের আওতায় আনার কথা বলেন তিনি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে এসব পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয় উল্লেখ করে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে ইশরাক বলেন, দেশব্যাপী নিজেদের সংগঠন শক্তিশালী করতে হবে। তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রী তাঁকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তিনি নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে সাইকেল র‍্যালি

আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য নেওয়া কার্যক্রমগুলো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। এ সময় এখনো যাঁরা জুলাই যোদ্ধা হিসেবে নিবন্ধন পাননি, তাঁদের নিবন্ধনের বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর প্রতি অনুরোধ জানান ইশরাক।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংঘটিত হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরে প্রতিদিন রাজপথে কঠোর অবস্থানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ফিরে পাওয়া স্বাধীনতা রক্ষায় তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ।

ভোরের আকাশ/জেআ

জাতীয় প্রেস ক্লাবইশরাক হোসেন

শেয়ার করুন: