শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাংস্কৃতিক আধিপত্যবাদ প্রতিরোধে দরকার সাংস্কৃতিক উদ্যোগ: জামায়াত আমির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংস্কৃতিক আধিপত্যবাদ কেবল প্রতিবাদ বা বক্তৃতার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন উপযুক্ত সাংস্কৃতিক উদ্যোগ বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে ‘জাতীয় দেশীয় সংস্কৃতি সংসদ’ আয়োজিত নাত-এ রাসুল ও কাওয়ালি সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশীয় সংস্কৃতির ধারণ, লালন ও বিকাশে আমরা কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। এ কারণে অপসংস্কৃতি আমাদের ওপর ভর করেছে। যাকে বলে কারচারাল অ্যাগ্রেশন। এই সাংস্কৃতিক আধিপত্যবাদ প্রতিবাদ করে, বক্তৃতা দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়, সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই কেবল সাংস্কৃতিক আধিপত্যবাদ প্রতিরোধ সম্ভব।

আরও পড়ুন

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইব’র উদ্বেগ

বক্তব্যের শুরুতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতার তিন গ্রুপে প্রথম স্থান অধিকারী তিন প্রতিযোগীকে পবিত্র কাবা ঘরে ওমরাহ করাবেন বলে ঘোষণা দেন জামায়াত আমির।

তিনি বলেন, রাসুলের (সা.) পুরো জীবনের দিকে যদি আমরা নজর দেই, তাহলে দেখব তার পুরো জীবনে রাজনৈতিক কার্যক্রমের চেয়ে সাংস্কৃতিক কার্যক্রম সবচেয়ে বেশি। কারণ একটি সুন্দর গানও মানুষের অন্তরে ইমানের নুর জ্বালিয়ে দিতে পারে, অন্তরকে তরতাজা করতে পারে।

দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- লেখক ও সমাজসেবক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, লেখক ও সম্পাদক আবুল আসাদ, নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার নজিবুর রহমান, অধ্যাপক মোক্তার আলী, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দামসহ অনেকে।

শেয়ার করুন: