লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জোবাইদা রহমান

লন্ডন থেকে গত ৫ ডিসেম্বর দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
১৫ দিন দেশে থেকে আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।
আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ডা. জুবাইদা। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরবেন তারেক রহমান।
জানা গেছে, সেসময় স্বামী ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে দেশে ফিরবেন ডা. জুবাইদাও।
প্রায় এক মাস রাজধানীর এভায়রকেয়ার হাসপাতালে চিকিৎিসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থ শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে এসেছিলেন ডা. জুবাইদা। তবে চিকিৎকদের পরামর্শে খালেদা জিয়াকে পরে বিদেশ নেয়া হয়নি। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
ভোরের আকাশ/মো.আ.