শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি ‘না’ ভোট নিয়ে কোনো প্রস্তাব করেনি: নজরুল ইসলাম

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের দেশে ‘না’ ভোট পড়ে না। তাই এ ব্যাপারে আমাদের কোন প্রস্তাবনা ছিল না। 

রোববার (১৭ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। 

বৈঠকে বিএনপি প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নজরুল ইসলাম খান বলেন, যারা বলছে ফেব্রুয়ারিতে ভোট হবে না, সেটা তাদের বিষয়। কিসের ভিত্তিতে কিংবা কোন ক্ষমতা বলে, তারা বলছে ভোট হবে না, সেটা বিএনপির জানা নেই। সিইসির সঙ্গে বৈঠকে ভোট আয়োজন এবং নিরাত্তাসহ সামগ্রিকভাবে নির্বাচনী প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা।

তিনি বলেন, সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলের আচরণবিধি এবং ভোটের মাঠের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। সীমানা নির্ধারণ কিসের ভিত্তিতে পুননির্ধারণ করছে সেই প্রক্রিয়া আমরা জানতে চেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আমরা কথা বলেছি।

ইসি জানিয়েছে, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে। নির্বাচনের সময় আরও বেশি সেনা সদস্য প্রয়োজনে মোতায়েনের আশ্বাস দিয়েছেন সিইসি। প্রয়োজনে নৌবাহিনী ও কোস্টগার্ডও মোতায়েন করা হবে বলে আমাদের জানানো হয়েছে।

আগামী নির্বাচন আয়োজনে নিয়ে নির্বাচন কমিশন (ইসি) নিজের প্রস্তুতি নিচ্ছে, এ অবস্থায় আসন ভাগাগভাগি নিয়ে আমাদের মধ্যে এখনও কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আসন ভাগাভাগির বিষয়ে তিনি বলেন, আসন ভাগাভাগির কোনো বিষয় নেই। যুগপৎ আন্দোলনে যারা একসঙ্গে ছিল সবাই ভোটে অংশ নেবেন। তবে এখনও আসন ভাগাভাগি নিয়ে দলে কোনো আলোচনা হয়নি। তফসিলের পর আসন ভাগাভাগির বিষয় আসবে।  

প্রবাসীদের ভোট নিশ্চিতেও কথা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম আরও বলেন, সাধারণ পাসপোর্টধারীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া সীমানা নির্ধারণে ভৌগলিক অখণ্ডতা, জেলার এবং ভোটার সংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হচ্ছে বলে বিএনপিকে জানিয়েছে ইসি।

ভোরের আকাশ/এসএইচ

নজরুল ইসলামবিএনপি

শেয়ার করুন: