শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহিন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ৩:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব শাহ নুরুল কবীর শাহিন।

রোববার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর পাঠানো তার পদত্যাগপত্রের একটি কপি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন তিনি।

পদত্যাগপত্রে শাহ নুরুল কবীর শাহিন উল্লেখ করেন, ব্যক্তিগত অসুবিধার কারণে তিনি দলের সকল পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব ধরনের দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করেছেন।
শাহ নুরুল কবীর শাহিন ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের প্রয়াত শাহ নুরুল হুদার সন্তান।

সংবাদ সম্মেলনে সাবেক এমপি শাহিন বলেন, “ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ ৪৩ বছর ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ২০০১ সালে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমি ভোটের মাঠে থাকবো।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে—তিনি আট দলীয় জোট কিংবা অন্য কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নেবেন কি না—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে বিভিন্ন দল থেকে প্রস্তাব পেলেও আপাতত তিনি বিষয়টি বিবেচনায় রাখছেন বলে জানান।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহিন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছেন।

ভোরের আকাশ/মো.আ.

 

ময়মনসিংহবিএনপি

শেয়ার করুন: