শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ঐক্য কাজে লাগাতে পারলে সফল হবো: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জনগণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতন। এখন একটা সুযোগ তৈরি হয়েছে। জাতীয় ঐক্য তৈরি হয়েছে। এটিকে কাজে লাগাতে পারলে সফল হবো। রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তায় সচেতনতার সঙ্গে এগোচ্ছে বিএনপি।

রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, বিএনপি জনগণের চাহিদা ও ভবিষ্যতের রাষ্ট্র গঠনের দিকনির্দেশনায় এগিয়ে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি এখন একটি ট্রানজিশন পিরিয়ডে রয়েছে। জাতীয় ঐক্যের আবহ তৈরি হয়েছে, এটিকে কাজে লাগিয়ে সফল হওয়া সম্ভব।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলের অনেক স্থানে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে, তাই দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা আরও প্রকট হয়েছে। এই প্রস্তাব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বহু আগেই তুলেছিলেন।

জনগণের ঐক্যকে সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে অসম্ভবকেও সম্ভব করতে পারে, একাত্তর ও ২০২৪ সালে তার প্রমাণ মিলেছে।

সংস্কারমূলক রূপান্তরের বিষয়ে বিএনপি আগে থেকেই প্রস্তুত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এজন্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রস্তাব দিয়েছেন, যা রাষ্ট্রগঠন ও সংস্কারের রূপরেখা।

ভোরের আকাশ/এসএইচ

মির্জা ফখরুলবিএনপি

শেয়ার করুন: