শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আজ ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ
আজ ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

আজ শনিবার (২৮ জুন) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ। এই আয়োজনের মূল লক্ষ্য—জাতীয় নির্বাচন সংস্কার, ন্যায়বিচার ও অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে অনুষ্ঠানের দাবিকে কেন্দ্র করে জনমত গড়ে তোলা।

দলটি জানায়, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিতে তারা দেশব্যাপী প্রচারণা ও জনসংযোগ চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এ মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও এই ইস্যুতে সংলাপ ও মতবিনিময় হয়েছে এবং কিছুটা সমন্বয় গড়ে উঠেছে।

গতকাল শুক্রবার (২৭ জুন) মহাসমাবেশস্থল পরিদর্শনকালে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম সাংবাদিকদের বলেন, “সারাদেশ থেকে হাজারো যানবাহন রিজার্ভ করা হয়েছে। লঞ্চ ও ট্রেনে করে লাখো মানুষ মহাসমাবেশে যোগ দেবেন বলে আমরা প্রত্যাশা করছি।”

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, এই মহাসমাবেশ থেকে দেশের রাজনীতিতে একটি নতুন বার্তা যাবে। তিনি বলেন, “এতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে একমত দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বহু রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।”

 

ভোরের আকাশ/হ.র

ইসলামী আন্দোলনেমহাসমাবেশ

শেয়ার করুন: