ভাষা শহীদদের প্রতি ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও লাল সালাম জানানো হয়।
এসময় ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস। একুশ মানে মাথা নত না করা। একুশ আমাদের অহংকার। এই আকাঙ্ক্ষাকে ধারণ করে সব অন্যায়, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই অবিচল থাকবে।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আবুল হোসাইন, কমরেড দীপংকর সাহা দিপু, মোস্তফা আলমগীর রতন, অ্যাডভোকেট জোবায়দা পারভিন, মুর্শিদা আখতার নাহার, শাহানা ফেরদৌসি লাকি, তৌহিদুর রহমান, ঢাকা মহানগর নেতা জাহাঙ্গীর আলম ফজলু, শিউলি শিকদার, তাপস দাস, অতুলান দাস আলো, আব্দুল আহাদ মিনার, তাপস কুমার রায়, আবুল খায়ের, ফুল বাবু প্রমুখ।
ভোরের আকাশ/নি. ব