শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানবিক দেশ গড়তে ধানের শীষে ভোট দিন: আমিনুল হক

বিশেষ প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

যশোরে কারাবন্দি ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় গভীর সমবেদনা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, আমরা বিগত সরকারের সময় দেখেছি- আমাদের অনেক ভাইদের বাবা-মা মারা গেলেও তাদের প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। আমরা আর সেই অমানবিক রাষ্ট্র দেখতে চাই না। আমি চাই আমার বাংলাদেশ হবে এক মানবিক বাংলাদেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার চতুর্থ দিন রোববার (২৫ জানুয়ারি) সকালে পল্লবীর বাউনিয়াবাদ ‘সি’ ব্লক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, যশোরের সেই ঘটনা আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। আমরা এর পুনরাবৃত্তি চাই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মনে রাখতে হবে—সবার আগে মানুষ এবং সবার আগে আমার বাংলাদেশ। সকালে ৫ নম্বর ওয়ার্ডের নিম্নআয়ের মানুষদের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চান আমিনুল হক। এ সময় ওই এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী আবাসনের প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, আমার পরিকল্পনার এক নম্বরে রয়েছে এই অবহেলিত মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা।

এলাকার জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছেন জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচিত হলে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে। এছাড়া অর্থের অভাবে কেউ যেন শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রতিটি ঘরে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে আমিনুল হক বলেন, একটি সুশৃঙ্খল ও শান্তিময় পল্লবী-রূপনগর গড়তে তিনি কাজ করে যাচ্ছেন।

ভোরের আকাশ/এসএইচ

 

আমিনুল হক

শেয়ার করুন: