শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সেনবাগের অসহায়দের অনুদান দিলেন ফারুক

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ২৫ মে ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) উপজেলার বিভিন্ন এলাকার প্রায় পাঁচশত দরিদ্র পরিবারের হাতে নগদ সহায়তা তুলে দেন জাতীয় সংসদের বিরোধীদলের সাবেক চিফ হুইপ ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

অনুদান কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জয়নুল আবদিন ফারুক বলেন, “জনগণের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। দেশের দারিদ্র্য দূর করে মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।”

আরও পড়ুন

৩৭% কারখানার শ্রমিকদের ঈদ বোনাস এখনো বাকি

তিনি আরও বলেন, “জনগণ ভালো থাকলে সরকারও ভালো থাকবে। তাই জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

অনুদান পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ঈদের আগে এমন সহায়তা পেয়ে স্বস্তির কথা জানান। স্থানীয়দের মতে, এই ধরনের মানবিক উদ্যোগ অসহায় পরিবারের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায়।

ভোরের আকাশ/এনএস

অসহায়দ অনুদানত্রাণ তহবিলজয়নুল আবদীন ফারুক

শেয়ার করুন: