শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করা যাবে না: মির্জা আব্বাস

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ মে ২০২৫, ১০:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করা যাবে না: মির্জা আব্বাস
নির্বাচন নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করা যাবে না: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সংস্কারের নামে যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলছেন, বলেন। বলার অধিকার আপনাদের আছে। কিন্তু এ নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না। যেকোনো মূল্যে দেশে একটি রাজনৈতিক ও নির্বাচিত সরকার আসা উচিত। তাহলে দেশের মানুষ কিছুটা নিরাপত্তা পাবে এবং বিশৃঙ্খলা অবস্থা থেকে রক্ষা পাবে।’

শনিবার (৩১ মে) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যাত্রাবাড়ী থানা বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমার অন্যান্য রাজনৈতিক ভাইয়েরা আশঙ্কায় আছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবেন। বিএনপি কি এর আগে ক্ষমতায় আসেনি? এর আগে বিএনপি ৩-৪ বার ক্ষমতায় ছিল। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। যদি আপনাদেরকে জনগণ ভোট দেয়- তা আমরা মেনে নেব।’

এ সময় তিনি দেব ভট্টাচার্যের বরাত দিয়ে বলেন, ‘বর্তমান সরকারের ৯ মাসে সংস্কারের নামে এদেশের ৩০ লাখ লোক দরিদ্র হয়েছে। এর মধ্যে ১৮ লাখ নারী।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সোহরাব আমীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির বাণিজ্যিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহ্বায়ক মনির চেয়ারম্যান, ঢাকা-৫ বিএনপির প্রধান সমন্বয়ক ইমরান আহম্মেদ রাসেল, সদস্য আনোয়ার হোসেন সরকার, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল মাহমুদ প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: