শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতা আনোয়ারুল আজিমের মৃত্যুতে নজরুল ইসলামের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৫, ৩:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপি নেতা আনোয়ারুল আজিমের মৃত্যুতে নজরুল ইসলামের শোক
বিএনপি নেতা আনোয়ারুল আজিমের মৃত্যুতে নজরুল ইসলামের শোক

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক (কুমিল্লা বিভাগ) সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল এম আনোয়ারুল আজিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

শনিবার (৩১ মে) এক শোক বার্তায় তিনি বলেন, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন মরহুম আনোয়ারুল আজিম। ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি সবার কাছে ছিলেন শ্রদ্ধাভাজন। 

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা তৈরি হলো। আমি দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

নজরুল ইসলাম আজাদ শোকবার্তায় মরহুম আনোয়ারুল আজিমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা যায়, আনোয়ারুল আজিমের ৫টি জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা শনিবার সকাল সাড়ে ১০টায় মহাখালী নিউ ডিওএইচএস, ২য় জানাজা দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, তৃতীয় জানাজা বাদ আসর লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, চতুর্থ জানাজা বাদ মাগরিব মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, পঞ্চম ও শেষ জানাজা বাদ এশা মরহুমের নিজ বাড়ি শরিফপুর গ্রামে।

উল্লেখ্য, এম আনোয়ারুল আজিম শুক্রবার (৩১ মে) দিবাগত রাত সাড়ে তিনটায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ীসহ দলীয় নেতাকর্মী রেখে গেছেন।

ভোরের আকাশ/এসএইচ

নজরুল ইসলাম আজাদআনোয়ারুল আজিমশোকবিএনপি

শেয়ার করুন: