শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতা সালাহউদ্দিনের আশ্বাসে অনশন ভাঙলেন তারেক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ৯:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অবশেষে অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। 

রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকের সামনে এসে তারেককে অনশন ভাঙতে অনুরোধ করেন সালাহউদ্দিন আহমদ।

এ সময় তিনি তারেককে বলেন, আগামীকাল সোমবার (১০ নভেম্বর) আপিল আবেদন করা হবে এবং কয়েকটি অফিসের মধ্যে সংস্কার করা হবে। এখন তোমার অনশন ভাঙা উচিত। এরপর তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে নির্বাচন ভবনের সামনে থেকে সহকর্মীরা নিয়ে যান।

আমজনতার দলের নিবন্ধনের দাবিতে গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন দলটির সদস্য সচিব তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তার দল যথাযথ শর্তপূরণ করার পরও নিবন্ধন থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ তার।

অনশনকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে স্যালাইন নিতে হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার এ দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। ইসি কর্মকর্তারা অনশনস্থলে এসে তার সঙ্গে কথা বললেও তিনি তার দাবি থেকে সরেননি।

ভোরের আকাশ/এসএইচ

 

সালাহউদ্দিন আহমদতারেক রহমানঅনশনআমজনতার দল

শেয়ার করুন: