শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের ১০০ একর জমি পুনরুদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৫, ১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের ১০০ একর জমি পুনরুদ্ধার
মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের ১০০ একর জমি পুনরুদ্ধার

রাজধানীর মিরপুরের গোড়ান-চটবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন ১০০ একর জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২১ মে) ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জমি উদ্ধার করা হয়।

অভিযানে সহায়তা করে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর বেড়িবাঁধসংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পঞ্চবটী থেকে গোড়ান-চটবাড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

উচ্ছেদ অভিযানে যে প্রতিষ্ঠানগুলোর স্থাপনা সরিয়ে ফেলা হয়, তাদের মধ্যে রয়েছে—মাইশা কনস্ট্রাকশন লিমিটেড, করিম রেডিমিক্স, এবিসি রেডিমিক্স, শেল, সাদী ফিলিং, জ্যাক বাংলাদেশ, পাথ বিল্ডার্স, আমিন মোহাম্মদ গ্রুপ, ঢাকা বোট ক্লাব, তুরাগ রিক্রিয়েশন সেন্টার এবং এনডিই রেডিমিক্স প্ল্যান্ট-২। এছাড়াও বিরুলিয়া এলাকার বিভিন্ন অবৈধ দোকান ও অন্যান্য কাঠামোও অপসারণ করা হয়।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও নদী রক্ষা কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: