শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জনগণের শাসন কায়েম কেবল নির্বাচনের মাধ্যমেই সম্ভব

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনগণের শাসন কায়েম কেবল নির্বাচনের মাধ্যমেই সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২ জুলাই) ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, যে লক্ষ্যে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সে লক্ষ্য এখনও অর্জিত হয়নি। জনগণ এখনও তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার গঠন করতে পারেনি। এ সময়, শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে, গণতান্ত্রিক ও প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে নির্বাচনের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জনগণ জানে কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বৈরাচারকে সমর্থন যুগিয়েছিল, আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে নিগৃহীত হয়েছে।

তিনি আরও বলেন, অন্য কোনো রাজনৈতিক দল ভুল বার্তা দিলেও জনগণ তা গ্রহণ করবেনা। বরং এতে তারা নিজেদের গ্রহণযোগ্যতা হারাবে।

ভোরের আকাশ/এসএইচ

নজরুল ইসলাম খানবিএনপি

শেয়ার করুন: