শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন সংবিধানের দাবিতে রাজপথে এনসিপি : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুন সংবিধানের দাবিতে রাজপথে এনসিপি : নাহিদ ইসলাম
নতুন সংবিধানের দাবিতে রাজপথে এনসিপি : নাহিদ ইসলাম

নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেলে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে সিলেটের শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এমন দাবি জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। এমন একটি সংবিধান চাই, যেখানে আপনার-আমার অধিকার থাকবে, সিলেটের মানুষের মর্যাদার সুরক্ষা থাকবে।”

তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট শহীদ মিনারে আবারও সমবেত হবেন তারা। উদ্দেশ্য, ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ আদায়ের আন্দোলনকে আরও জোরালো করা। তাঁর কথায়, “ইনশাআল্লাহ, শহীদ মিনার থেকেই আমরা এই দাবিগুলো আদায় করবো।”

সিলেটের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “এই অঞ্চল থেকে ইসলামের সম্প্রীতি ও ইনসাফের বাণী সারাদেশে ছড়িয়ে পড়েছে। বহুজাতি ও বহু সংস্কৃতির এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে আমাদের এগোতে হবে।”

তিনি উল্লেখ করেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম— প্রতিটি পর্বেই সিলেটের মানুষ বুক চিতিয়ে লড়েছে। এমনকি সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানেও সিলেট ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রবাসী সিলেটিদের অবদান নিয়েও কথা বলেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, “লন্ডনে বাংলাদেশের বড় একটি অংশ সিলেটিরা। তারা লন্ডনকে জয় করেছে, বাংলাদেশকে জয় করেছে। আজ লন্ডনের মসজিদ, স্কুল, রেস্টুরেন্ট ও রাস্তায় তাদের ঘামের বিনিময়ে বাংলাদেশের অর্থনীতি সচল। সেইসব প্রবাসী ভাইদের ভোটাধিকার নিশ্চিতে আমরা সোচ্চার।”

এনসিপির এই কর্মসূচিকে ঘিরে সিলেটের শহীদ মিনার চত্বরে জমায়েত হয় দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। বক্তারা সবাই বিচার, মানবাধিকার ও নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: