শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আল্লাহর করুণা আমরা দুজনই আ.লীগ থেকে বহিষ্কার হয়েছি : লতিফ সিদ্দিকী

কালিহাতি (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ৯:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আল্লাহর অপার করুণা আমরা দুজনই (কাদের সিদ্দিকী ও লতিফ সিদ্দিকী) আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছি। না হলে আজকে আমরা ঘৃণিত হতাম বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও সদ্যকারামুক্ত হওয়া আবদুল লতিফ সিদ্দিকী ।

লতিফ সিদ্দিকী বলেন, আমি জেলে গিয়ে দেখেছি সেই বড় বড় কুতুবরা ৫ আগস্টের আগে যে ভাব ধরত, সে ভাব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ভাববাদীদের, অহংকারীদের পছন্দ করে না। ড. ইউনূসের নেতৃত্বে একটি পরিষদ দেশ চালাচ্ছে- এটাকে আমি সরকার বলি না। জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রতি মানুষের অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা ছিল। কিন্তু তার লক্ষ ভাগের এক ভাগও পূরণ হয়নি।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে জুমার নামাজ শেষে উপস্থিত কর্মী-সমর্থক-অনুসারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জীবদ্দশায় আমি আর কোনো রাজনৈতিক দল করব না। কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকব।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, এ দেশে জয় বাংলা বললে যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করতে হবে। আমাদের লোকজন সবসময় সর্বত্র ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলবে।

একপর্যায়ে তিনি জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে বলেন, শেখ হাসিনাকে যারা পতন ঘটিয়েছে, তাদের আমি প্রথমে ধন্যবাদ দিয়েছিলাম। কিন্তু জুলাই-আগস্টের পর তাদের কার্যক্রমের একটি কাজও আমার ভালো লাগেনি। আজও আমি ‘জুলাইকে’ সমর্থন করি কিন্তু সেই সময় যা যা ঘটেছে সবকিছু আমি সমর্থন করি না।

এ সময় সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন এলাকার সিদ্দিকী পরিবারের কর্মী-সমর্থক-অনুসারীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়ায় সুলতান আলাউদ্দিন হোনাইন শাহ কাশ্মিরী (র.) এর মাজার জিয়ারত করেন। পরে দুই সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে তার নির্বাচনী এলাকার মানুষ এলেঙ্গায় তাকে স্বাগত জানায় এবং নিজ গ্রাম ছাতিহাটীতে নিয়ে আসেন। সেখানে তিনি পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে জুমার নামাজ আদায় করেন।

ভোরের আকাশ/মো.আ.

লতিফ সিদ্দিকীবহিষ্কৃতকাদের সিদ্দিকীটাঙ্গাইলআওয়ামী লীগ

শেয়ার করুন: